আপনি কি সুষম খাদ্য তালিকা সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটা দেখতে পারেন। স্বাস্থ্যই সকল সুখের মূল এই প্রবাদটি আমরা সবাই জানি। কিন্তু বর্তমান ব্যস্ত জীবনে আমরা স্বাস্থ্যের সবথেকে গুরুত্বপূর্ণ দিকটিই অবহেলা করি, আর তা হলো আমাদের শরীরকে ভেতর থেকে অসুস্থ করে দিচ্ছে। গবেষণায় দেখা গেছে আধুনিক মানুষের অধিকাংশ রোগের মূল কারণ হলো ভুল খাদ্যাভ্যাস।
সুস্থ থাকার জন্য আপনাকে খুব দামি খাবার খেতে হবে না। আপনার প্রতিদিনের প্লেটে পুষ্টির সঠিক ভরসাম্য থাকা জরুরি। একেই বলা হয় সুষম খাদ্য। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব প্রতিদিনের খাদ্যতালিকায় কোন উপাদান গুলো কতটুকু থাকা উচিত, একটি আদর্শ ডেইলি রুটিন কেমন হওয়া উচিত এবং খাবার খাওয়ার সঠিক নিয়মগুলো কী কী।
সুষম খাদ্য কী
সুষম খাদ্য হলো এমন একটি খাদ্যতালিকা যা আপনার শরীরকে সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় সব পুষ্টি সরবরাহ করে। একটি আদর্শ সুষম খাদ্যে প্রধানত ৫ টি উপাদান থাকা জরুরি।
- কার্বোহাইড্রেট: যা শক্তি যোগায়
- পোটিন: যা কোষ গঠন ও মেরামত করে।
- ফ্যাট: যা হরমোন ও মস্তিষ্কের জন্য প্রয়োজনীয়।
- ভিটামিন ও মিনারেল : যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- পানি ও ফাইবার: যা হজম ও পরিপাক ঠিক রাখে।
প্রতিদিনের খাবার তালিকা
দিনের প্রতিটি সময়ে খাবারের একটি বিশেষ গুরুত্ব রয়েছে।
সকালে খালি পেটে
- এক গ্লাস হালকা গরম পানি পানের মাধ্যমে হজম প্রক্রিয়া শুরু করুন।
- পানির সাথে চাইলে সামান্য লেবুর রস ও মধু মেশাতে পারেন।
- সকালে ৩-৪ টি কাঠবাদাম বা আখরোট খাওয়া মস্তিষ্কের জন্য খুব উপকারী।
সকালে নাস্তা
সকালের নাস্তা কখনোই বাদ দেওয়া উচিত নয়। এটি সারাদিনের কাজেন শক্তি যোগায়।
- লাল আটার রুটি, একটি সেদ্ধ ডিম এবং এক বাটি সবজি
- ওটস বা কর্নফ্লেক্সের সাথে দুধ এবং ফল।
- লাল চাল এবং সবজি দিয়ে তৈরি খিচুড়ি।
দুপুরের খাবার
দুপুরের খাবারে প্রোটিন ও কার্বোহাইড্রেটের ভারসাম্য থাকা জরুরি।
- ১কাপ লাল চালের ভাত।
- এক টুকরো বড় মাছ বা মুরগির মাংস।
- অন্তত ২ ধরণের সবজি বা শাক।
- শসা, টমেটো ও গাজরের সালাদ।
- এক বাটি পাতলা ডাল।
বিকালের নাস্তা
বিকালের নাস্তায় ভাজাপোড়া এড়িয়ে চলুন।
- একটি আপেল, কলা বা পেয়ার।
- চিনি ছাড়া এক কাপ গ্রিন টি বা আদা চা।
- হালকা ভাজা মুড়ি বা দই-চিড়া।
রাতের খাবার
রাতের খাবার হওয়া উচিত সবথেকে হালকা এবং ঘুমানেরর অন্তত ২-৩ ঘন্টা আগে।
- দুইটা লাল আটার রুটি এবং এক বাটি সবজি বা ডাল।
- এক বাটি সবজি স্যুপ এবং অল্প গ্রিলড চিকেন।
- এক বাটি সবজি খিচুড়ি।
যেসব খাবার গুলো প্রতিদিন খাবেন
বাঙালি খেতে ভালোবাসে এটা কোনো নতুন কথা নয়। সুস্বাদু খাবার সামনে পেলে আমরা ভুলে যাই সুষম খাদ্যের বিষয়টি। সপ্তাতে প্রতিদিন হাজার চেষ্টা করেও কাজ হবে না যদি আমরা খাবার গ্রহণে সচেতন না হই।
শাকসবজি
সবজির রঙ যত গাঢ় হবে তাতে পুষ্টিগুণ তত বেশি হবে। প্রতিদিনের তালিকায় অন্তত একটি সবুজ শাক এবং একটি রঙিন সবজি রাখা উচিত। এগুলোতে অকা অ্যান্টি-অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
ডিম
ডিমকে বলা হয় সুপারফুড। এতে সব ধরণের প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে। প্রতিদিন একটি ডিম সেদ্ধ খাওয়া হার্ট ও হাড়ের জন্য ভালো।
মৌসুমি ফল
ফল ভিটামিনের খনি। প্রতিদিন অন্তত একটি মৌসুমি ফল খাওয়া উচিত। ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে।
পর্যাপ্ত পানি
আপনার ওজন অনুযাযী পর্যাপ্ত পানি পান করা জরুরি। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ৩-৪ লিটার পানি পান করা উচিত। এটি শরীর থেকে টক্সিন বের করে দেয়।
টক দই
টক দই প্রোবায়োটিকের চমৎকার উৎস। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় এবং হজম শক্তি উন্নত করে। দুপুরে খাওয়ার পর সামান্য টক দই খাওয়ার অভ্যাস করুন।
লেখকের শেষ কথা
আপনি প্রতিদিন কী খাবার খাচ্ছেন, তার ওপরই নির্ভর করছে আপনার ভবিষ্যৎ সুস্বাস্থ্য। সঠিক খাদ্যাভ্যাস কেবল রোগ প্রতিরোধ করে না, এটি আপনাকে কর্মচঞ্চল এবং মানসিকভাবেও প্রফুল্ল রাখে। আজ থেকেই আপনার প্লেটে বৈচিত্র্য আনুন এবং সুষম খাদ্য গ্রহণে অভ্যস্ত হোন। পরিশ্রম এবং বয়সের ওপর নির্ভর করে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা। করে নিলে বাড়তি খাওয়া এবং অসময়ে খাওয়ার প্রবণতা কমে আসতে বাধ্য।
আরো পড়ুনঃ চিয়া সিড খাওয়ার অপকারিতা: কাদের চিয়া সিড খাওয়া উচিত নয়

