দেশের পর্যটকদের কাছে শ্রীমঙ্গল হলো এক অপ্রতিদ্বন্দ্বী ভ্রমণ গন্তব্য। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, প্রতিদিন প্রায় ৫,০০০ দর্শনার্থী শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। মসৃণ সবুজ চা-বাগানের স্নিগ্ধ ছায়া, পাহাড়ি টিলার উঁচু-নিচু ঢেউ, ঘন বন, চিড়িয়াখানা, গিরিখাদ, ঝর্ণা, হাওর, নীরব লেক-সবকিছুই এখানে একত্রে বিরাজমান। গোটা শ্রীমঙ্গল যেন প্রকৃতির এক চমৎকার খেলার মাঠ।
এমনই সৌন্দর্য দেখে কানডিয়ান লেখক এন্টানি আর ডেল্টন একে একখন্ড স্বর্গ বলে অভিহিত করেছেন। দুটি পাতা এবং কুড়ির দেশ খ্যাত এই শহর চায়ের রাজধানী হিসেবেয বিশেষভাবে পরিচিত। এই লেখায় আমি আপনাদের জানাবো শ্রীমঙ্গলের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো, কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন এবং কীভাবে একটি সম্পূর্ণ ট্যুর প্ল্যান তৈরি করবেন।
লাউয়াছড়া জাতীয় উদ্যান
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের এক গবেষণায় জানা গেছে, শ্রীমঙ্গলের পর্যটকদের মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যানই সবচেয়ে জনপ্রিয় স্থান। প্রতি ১০০ জন পর্যটকের মধ্যে প্রায় ৭০ জনই এই উদ্যানে নিসর্গভ্রমণে আসে। প্রকৃতপক্ষে, প্রকৃতি প্রেমীদের জন্য লাউয়ছড়া সুন্দরবনের ঠিক পরের মতোই বিশেষ। আশ্চর্যজনক হলেও সত্যি, ১৯২৫ সালে ব্রিচিশ সরকারের পরিকল্পিত বনায়নের মাধ্যমে এই দেশের একমাত্র রেইন ফরেস্টটি গড়ে উঠেছে।
উদ্যানটি ঘুরতে গেলে পাহাড়ি টিলাঘেরা ও বনলতায় আচ্ছদিত ছমছমে ট্রেইল ধরে হাইকিং করতে হয়। এই ট্রেইলগুলো দেশের মধ্যে নিসর্গভ্রমণের জন্য সেরা, যা আপনাকে সবুজ পরিবেশে প্রাকৃতিক শ্বাস নিতে ও বনভূমির সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেয়।
মাধবপুর লেক
মাধবপুর লেক কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত। শ্রীমঙ্গল থেকে ভানুগাঁছ সড়ক পথ ধরে এই লেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার। টিলার ওপর স্থাপন করা সুসজ্জিত চা বাগানের মাঝখানে নির্মিত এই স্বচ্ছ জলধারা ১৯৬৩ সালে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছিল। লেকটির দৈর্ঘ্য প্রায় ৩ কি.মি. এবং গড় প্রস্থ প্রায় ১৭৫ মিটার।
মাধবপুর লেকে প্রবেশের জন্য আলাদা কোনো ফি নেই। শুধু সিএনজি, চান্দের গাড়ি বা ব্যক্তিগত গাড়ির পার্কিং এবং পাস চার্জ দিতে হয়। অর্থাৎ সাধারণ ভ্রমণকারীদের আলাদা টিকিট কাটার ঝামেলা নেই। লেকটি সকাল ৮ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
শ্রীমঙ্গল এর চা বাগান সমূহ
শ্রীমঙ্গলের নাম শুনলেই চোখে ভেসে ওঠে অসংখ্য চা বাগানের সবুজ সমুদ্র। সারি সারি উঁচু-নিচু টিলার ওপর ছড়িয়ে থাকা চায়ের পাতার ঝলমলে সবুজ আপনাকে মুহূর্তের মধ্যে সতেজ করে তুলবে। বাংলাদেশে চায়ের জন্য সবগেয়ে পরিচিত স্থান শ্রীমঙ্গলে, যাকে প্রায়শই চায়ের রাজধানী বলা হয়। এই ছোট্ট শহরটি চা প্রেমীদের জন্য যেন এক স্বর্গ।

আপনি জানেন, দেশের সবচেয়ে বড় তিনটি চা বাগান ঠিক এখানে, শ্রীমঙ্গলে তাই কিনা, ভ্রমণপিপাসুদের কাছে শ্রীসঙ্গল সবসময় আকর্ষণীয়। শ্রীমঙ্গলে কিছু বিখ্যাত চা বাগান হলোঃ
- নূরজাহন টি এস্টেট
- ফিনলে টি এস্টেট
- ইস্পাহানি টি গার্ডেন
- বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট চা বাগান
বাইক্কা বিল
শান্ত নিস্তব্ধ পরিবেশে গাছপালায় ঢাকা বাইক্কা বিলের সন্ধ্যায় দৃশ্য যেন এক স্বপ্নময় জগতে আপনাকে ডেকে নিয়ে যায়। জল আর ভূমির অপরূপ মিলন এবং সেই কেন্দ্রবিন্দুতে বসানো অতিথি পাখিদের অভয়াশ্রম সত্যিই চমকপ্রদ। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, শীতল বিকেলের এক শান্ত মুহূর্তে বাইক্কা বিলে ভ্রমণ করা এমন এক অভিজ্ঞতা হবে, যা জীবনের শেষ দিন পর্যন্ত আপনার মনে আনন্দের সঙ্গে লেগে থাকবে।
শ্রীমঙ্গল চা-রিসোর্ট ও জাদুঘর
শ্রীমঙ্গলে চা চাষের শুরুটা ইংরেজদের হাত ধরে হলেও, এর সঙ্গে জড়িয়ে থাকা গল্পগুলে অনেকের অজানা। প্রায় দেড়শ বছর আগে দরিদ্র বাঙ্গালী শ্রমিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমেই চা বাগান গড়ে ওঠে। সেই সময়কার যন্ত্রপাতি, সরঞ্জাম এবং শ্রমিকদের সংগ্রামের স্মৃতি আজো জীবন্ত আছে দেশের একমাত্র চা জাদুঘরে।
চা জাদুঘরটি কেবল বাংলাদেশের চায়ের ইতিহাস নয়, এখানে শ্রমিকদের পরিশ্রম, যন্ত্রণার গল্প এবং দেশের চায়ের উত্তরাধিকার তুলে ধরা হয়েছে। আপনি যদি ইতিহাস ও সংস্কৃতিতে আগ্রহী হন, এখানে শ্রমিকদের পরিশ্রম, যন্ত্রণার গল্প এবং দেশের চায়ের উত্তরাধিকার তুলে ধরা হয়েছে। আপনি যদি ইতিহাস ও সংস্কৃতিতে আগ্রহী হন, একবার এই জাদুঘরটি ঘুরে দেখাটা অবশ্যই আনন্দদায়ক হবে। আর যদি ইতিহাসে তেমন আগ্রহ না থাকে, তবে সেই অনুযায়ী আপনার ভ্রমণ পরিকল্পনা করতে পারেন।
হামহাম ঝর্ণা
২০১০ সালে আবিষ্কৃত, প্রায় ১৫০ ফুট উঁচু হামহাম ঝর্ণা অবস্থিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকজান্দি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম কুরমা বন বিট এলাকায়। হামহাম ঝর্ণার নামকরণ সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আয়তন এবং প্রাকৃতিক সৌন্দর্যে এটি মাধবকুন্ড ঝর্ণার তিনগুণ হলেও, আবিষ্কারের পর থেতে এখানে কোনো গবেষক দল বা সরকারি অনুসন্ধনী দল যায়নি। আর তাই, পর্যটকদের সুবিধার জন্য কোনো অবকাঠামোও গড়ে ওঠেনি।
তবে রোমাঞ্চপ্রেমীদের কাছে এটাই আসল আকর্ষণ্ প্রাকৃতিক বনভূমির পাহাড়ি পথে হেঁটে, বন্য সৌন্দর্যের মধ্য দিয়ে ঝর্ণা দেখা, এই অভিজ্ঞতা অনন্য এবং সঙ্গীহীন। তবে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। ছোট ছেলেমেয়েদের সঙ্গে দুর্গম পথ পাড়ি দিয়ে যাওয় নিরাপদ নয়। বয়স্ক মানুষও ঝর্ণার দুর্গমতা ও দীর্ঘ পথ সহজে পার হতে পারবেন না। এছাড়াও একা বা ছোট গ্রুপে যাওয়া বিপজ্জনক।
সাত রঙের চা
আপনি সাধারণত এক রঙের চা বা দুধ চায়ের অভ্যস্ত। কিন্তু একনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার বউ কাপে চা দিয়েছেন। আর তা শুধু চা নয়, ৭ লেয়ারের চা। কি আশ্চর্য!
প্রথমে মনে হতে পারে এটা শুধু স্বপ্ন। ঘুম ভেঙে গেছে, আর আপনি অবাক হয়ে তাকিয়ে থাকলেন। কিন্তু সত্যিই, সাত রঙের চা আসলেই আছে। শ্রীমঙ্গলে গেলে সবাই একবার নীলকন্ঠ কেবিন এর ৭ রঙের চা চেখে দেখার জন্য যায়। এই চা প্রথমে উদ্ভাবন করেন রমেশ রাম গৌড়। তিনি নীলকন্ঠ কেবিন নামের দোকানে ৭ রঙের চা বিক্রি করতে শুরু করেন। ধীরে ধীরে এই চা সিলেটের সব চা প্রেমীদের কাছে পরিচিত হয়ে ওঠে।
লেখকের শেষ কথা
কোনো সন্দেহ নেই, পর্যটকদের কাছে শ্রীমঙ্গল দেশের শীর্য এক ভ্রমণ গন্তব্যের নাম। মসৃন সবুজ চা বাগানের গালিচায় ছাওয়া উঁচু-নিচু পাহাড়ী টিলা, বনভূমি, চিড়িয়াখানা, গিরিখাদ, লেক, হাওর, ঝর্ণা কি নেই এখানে! গোটা শ্রীসঙ্গল যেন বৈচিত্রময সৌন্দর্যের লীলাভূমি। তাই শ্রীমঙ্গলের রুপে বিমুগ্ধ কানাডিয়ান লেখক এন্টনি আর ডেল্টন একে একখন্ড স্বর্গ বলে আখ্যয়িত করেছেন।
