বাংলাদেশে এলপিজি (LPG) গ্যাসের দাম সাধারণত সরকার নির্ধারণ করে এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে তা সমন্বয় করা হয়। দেশে জনসংখ্যা বাড়ার সাথে সাথে কাঠ ও কয়লা দিয়ে রান্নার ব্যবহার অনেক কমে গেছে। ব্যস্ত জীবনে সহজ ও দ্রুত রান্নার জন্য মানুষ এখন কাঠ-কয়লার পরিবর্তে এলপিজি গ্যাসকেই বেশি ব্যবহার করছে এবং এটি সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
আমাদের এই আর্টিকেলে বর্তমান সময়ে সিলিন্ডার গ্যাসের দাম কত, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এলপিজি গ্যাস সিলিন্ডারের ওজন ও দাম
সাধারণত মুদ্রাস্ফীতির প্রভাবের কারণে বাংলাদেশে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের মতো এলপিজি গ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৬ সালের এপ্রিল মাসে বাংলাদেশে এলপিজি গ্যাসের সিলিন্ডারের নতুন দাম নিচে উল্লেখ করা হলো:
| সিলিন্ডারের ওজন | দাম |
| ৫.৫ কেজি | ৭৯২ টাকা |
| ১২ কেজি | ১,৭২৮ টাকা |
| ১২.৫ কেজি | ১,৮০১ টাকা |
| ১৫ কেজি | ২,১৬১ টাকা |
| ১৬ কেজি | ২,৩০৫ টাকা |
| ১৮ কেজি | ২,৫৯৩ টাকা |
| ২০ কেজি | ২,৮৮১ টাকা |
| ২২ কেজি | ৩,১৬৯ টাকা |
| ২৫ কেজি | ৩,৬০১ টাকা |
| ৩০ কেজি | ৪,৩২১ টাকা |
| ৩৩ কেজি | ৪,৭৫৩ টাকা |
| ৩৫ কেজি | ৫,০৪১ টাকা |
| ৪৫ কেজি | ৬,৪২৮ টাকা |
বসুন্ধরা গ্যাসের দাম কত?
বাংলাদেশে বসুন্ধরা এলপিজি একটি খুব পরিচিত ও জনপ্রিয় গ্যাস কোম্পানি, যারা সারা দেশে খুব সহজে গ্যাস সরবরাহ করে। ভালো মান ও নির্ভরযোগ্য সেবার কারণে মানুষ এই গ্যাস বেশি ব্যবহার করে থাকে এবং প্রতিষ্ঠানটির ওপর আস্থা রাখে। বর্তমান সময়ে বসুন্ধরা গ্যাসের দাম নিচে উল্লেখ করা হলো:
| সিলিন্ডারের ওজন | দাম (টাকা) |
| ১২ কেজি | ১৭২৮ টাকা |
| ১৪ কেজি | ১,৮০১ টাকা |
| ৩০ কেজি | ৪,৩২১ টাকা |
| ৩৫ কেজি | ৫,০৪১ টাকা |
| ৪৫ কেজি | ৬,৪২৮ টাকা |
যমুনা গ্যাস সিলিন্ডারের দাম কত?
যমুনা গ্যাস বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গ্যাস কোম্পানি। বসুন্ধরা গ্যাসের পরে যমুনা গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত এবং পরিচিত। ২০২৬ সালের এপ্রিল মাসের যমুনা গ্যাস সিলিন্ডারের দাম নিচে দেখুন।
| সিলিন্ডারের ওজন | দাম (টাকা) |
| ১২ কেজি | ১৭২৮ টাকা |
| ১৫ কেজি | ২,১৬১ টাকা |
| ২৫ কেজি | ৩,৬০১ টাকা |
ওমেরা গ্যাসের দাম কত?
ওমেরা গ্যাস বাংলাদেশের বাজারে একটি পরিচিত ও খ্যাতনামা এলপিজি গ্যাস কোম্পানি। ন্যায্য দামে মানসম্মত এবং নির্ভরযোগ্য এলপিজি গ্যাস সরবরাহ করে ওমেরা গ্যাস। ২০২৬ সালের এপ্রিল মাস অনুযায়ী ১২ কেজি ওমেরা গ্যাসের দাম ১৭২৮ টাকা।
লেখকের শেষ মতামত
বাংলাদেশে এলপিজি গ্যাস সিলিন্ডার ভোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি। রান্না এবং দৈনন্দিন কাজে এটি অপরিহার্য, তাই এর দাম ওঠা-নামা স্বাভাবিক। তবে গ্যাস কেনার আগে দাম যাচাই করা খুবই জরুরি, কারণ দেশের কিছু গ্রাম অঞ্চলে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়ে থাকে। আমাদের এই আর্টিকেল থেকে আপনি সিলিন্ডার গ্যাসের দাম সম্পর্কে কতটা সঠিক তথ্য পেয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
FAQ
১৪ কেজি বসুন্ধরা গ্যাসের দাম কত?
উত্তর: ১৪ কেজি বসুন্ধরা গ্যাসের দাম ১,৮০১ টাকা।
১২ কেজি যমুনা গ্যাস সিলিন্ডারের দাম কত?
উত্তর: ১২ কেজি যমুনা গ্যাস সিলিন্ডারের দাম ১৭২৮ টাকা.
গ্যাসের সিলিন্ডারের দাম কি কমবে?
উত্তর: ভবিষ্যতে সিলিন্ডারের দাম কমার সম্ভাবনা খুবই কম।
গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির কারণ?
উত্তর: আন্তর্জাতিক বাজারের দর, আমদানি খরচ এবং মুদ্রাস্ফীতির কারণে গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধি পাচ্ছে।
