বাংলাদেশে নতুন পাসপোর্ট করতে সাধারণত অনলাইনে ই-পাসপোর্টের আবেদন করুন। পাসপোর্ট অফিসে প্রয়োজনীয় তথ্য প্রদান , নির্ধারিত ফি জমা এবং পাসপোর্ট সংগ্রহ করতে হয়। আবেদন করার জন্য সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন। প্রথমবার পাসপোর্ট করতে চাইলে নিচের নিয়মগুলো অনুসরণ করুন। সরকারি ই-পাসপোর্ট পোর্টালের নির্দেশনা অনুযায়ী, আবেদনপত্র পূরণের আগে আপনার বয়স অনুযায়ী NID বা জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রখা জরুরি।
পাসপোর্ট করার ধাপগুলো
- অনলাইন আবেদন করুন : সরকারি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করুন।
- প্রয়োজনীয় কাগজপত্র: জাতীয় পরিচয়পত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজি অনলাইন জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখুন। প্রয়োজনীয় কাগজপত্রে নাম, জন্মতারিখ ও অন্যান্য তথ্য সনদের সঙ্গে মিলিয়ে রাখুন।
- ফি জমা: পাসপোর্টের পৃষ্ঠা, মেয়াদ ও ডেলিভারির ধরন অনুযায়ী ফি পরিশোধ করুন। পেমেন্টের রশিদ সংরক্ষণ করুন।
- পাসপোর্ট অফিসে যান: আবেদনের প্রিন্ট কপি, মূল পরিচয় পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে উপস্থিত হন। সেখানে আঙুলের ছাপ, ছবি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে।
- পাসপোর্ট সংগ্রহ: আবেদনের অবত্থা যাচাই করুন। পাসপোর্ট প্রস্তুত হলে নির্ধরিত নিয়মে সংগ্রহ করুন।
পাসপোর্ট করতে যেসব কাগজপত্র প্রয়োজন
- জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি অথবা প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজি অনলাইন জন্মনিবন্ধন সনদ।
- পাসপোর্ট ফি জমার রশিদ।
- অনলাইন ফরম পূরণ করা আবেদন কপি।
- পুরোনো পাসপোর্ট থাকলে সেটি।
- অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে বাবা মায়ের NID কপি।
পুলিশ ভেরিফিকেশন
তথ্য সঠিক থাকলে পুলিশ ভেরিফিকেশনের পর পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে।
অনলাইনে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি
- সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন।
- অনলাইনে নতুন পাসপোর্টের আবেদন শুরু করুন এবং আপনার ই-মেইল ও প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকউন্ট বা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- নিজের নাম, জন্ম তারিখ, বাবা মায়ের নাম, ঠিকানা ও পেশার তথ্য NID বা জন্মনিবন্ধনের সঙ্গে মিলিয়ে লিখুন।
- ৪৮ বা ৬৪ পৃষ্ঠা, ৫ বা ১০ বছরের মেয়াদ এবং ডেলিভারির ধরন নির্বাচন করুন।
- নির্ধারিত পদ্ধতিতে ফি পরিীেশাধ করে আভেদনপত্র ও অ্যাপয়েন্টমন্টে স্লিপ প্রিন্ট করুন।
- নির্ধারিত দিনে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে মূল কাগজপত্র নিয়ে উপস্থিত হয়ে ছবি আঙুলের ছঅপ ও অন্যান্য কাজ সম্পন্ন করুন।
পাসপোর্ট করতে কত টাকা লাগবে?
| ৪৮ পৃষ্ঠা | ৫ বছর মেয়াদী | ১০ বছর মেয়াদী |
| রেগুলার | ৪,০২৫ টাকা | ৫,৭৫০ টাকা |
| এক্সপ্রেস | ৬,৩২৫ টাকা | ৮,০৫০ টাকা |
| সুপার এক্সপ্রেস | ৮,৬২৫ টাকা | ১০,৩৫০ টাকা |
| ৬৪ পৃষ্ঠা | ৫ বছর মেয়াদী | ১০ বছর মেয়াদী |
| রেগুলার | ৬,৩২৫ টাকা | ৮,০৫০ টাকা |
| এক্সপ্রেস | ৮,৬২৫ টাকা | ১০,৩৫০ টাকা |
| সুপার এক্সপ্রেস | ১২,০৭৫ টাকা | ১৩,৮০০ টাকা |
পাসপোর্টের জন্য কী কী লাগে?
- ২০ বছরের বেশি বয়স হলে জাতীয় পরিচয়পত্র বধ্যতামূলক।
- ১৮-২০ বছর হলে ,, অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদ
- ১৮ বছরের কম হলে অনলাইন জন্মনিবন্ধন সনদ এবং বাবা অথবা মায়ের NID নম্বর
- সব বয়সের ক্ষেত্রে অনলাইন আবেদনের প্রিন্ট কপি, ফি পরিশোধের প্রমান এবং প্রযোজ্য অন্যান্য কাগজ পত্র।
- ঠিকানার প্রমাণ প্রয়োজন হলে টাকরির পরিচয়পত্র, শিক্ষার্থী পরিচয় পত্র বা ইউটিলিটি বিল সঙ্গে রাখুন।
পাসপোর্ট পেতে কতো দিন সময় লাগে?
- রেগুলার- প্রায় ১৫ দিন।
- এক্সপ্রেস- প্রায় ৭ দিন।
- সুপার এক্সপ্রেস- প্রায় ২ দিন।
শেষ মতামত: মনে রাখবেন, ১৮ বছরের কম বয়সীদের পাসপোর্টের মেযান ৫ বছর এবং পৃস্ঠা ৪৮টি। ১০ বছর মেয়াদি পাসপোর্টের জন্য সাধারণভাবে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
Read more: এয়ারটেল ব্যালেন্স চেক কোড : Airtel balance check code 2026
