Close Menu
    Facebook X (Twitter) Instagram
    BDitbari
    Facebook X (Twitter) Instagram
    Button
    • Home
    • Technology
    • Mobiles
    • Foods
    • Govt Misc
    • Islam
    • Educations
    • Gold Price
    BDitbari
    Home - ইসলামিক - আসরের নামাজ কয় রাকাত এবং নামাজের নিয়ম জেনে নিন
    ইসলামিক

    আসরের নামাজ কয় রাকাত এবং নামাজের নিয়ম জেনে নিন

    Bditbari TeamBy Bditbari TeamMarch 3, 2026No Comments5 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    আসরের নামাজ কয় রাকাত এবং নামাজের নিয়ম জেনে নিন.png
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসলামের মৌলিক নিয়মগুলোর মধ্যে নামাজ একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাপ্তবয়স্ক সব নারী ও পুরুষের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ তায়ালা ফরজ করেছেন। এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজের বিশেষ মর্জাদা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই ঠাণ্ডার সময়ে নামাজ পড়বে—অর্থাৎ ফজর ও আসরের নামাজ—সে জান্নাতে প্রবেশ করবে। আমাদের আর্টিকেলে আসরের নামাজের রাকাত সংখ্যা এবং নামাজের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

    Table of Contents

    Toggle
    • আসরের নামাজ কত রাকাত
      • আসরের নামাজের নিয়ম
      • আসরের চার রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ম
      • আসরের নামাজের শেষ সময়
      • লেখকের শেষ মতামত

    আসরের নামাজ কত রাকাত

    অনেকেই জানতে চান আসরের নামাজ কত রাকাত। আসরের নামাজ মোট ৮ রাকাত। এর মধ্যে প্রথম ৪ রাকাত সুন্নাত গায়রে মুয়াক্কাদা, যা পড়লে বেশি সওয়াব পাওয়া যায়, কিন্তু না পড়লে কোনো গুনাহ হয় না। বাকি ৪ রাকাত ফরজ। এটি প্রত্যেক মুসলিমকে অবশ্যই পড়তে হবে; না পড়লে বড় গুনাহ হবে। তবে যদি কোনো মুসলিম ভ্রমণ বা সফরে যাওয়া অবস্থায় নামাজের সময় হয়ে আসে, তারা শুধু ২ রাকাত ফরজ পড়লেই নামাজ সম্পূর্ণ হবে।

    আসরের নামাজের নিয়ম

    আসর নাজামের প্রথম চার রাকাত সুন্নাতে গায়রে মুয়াক্কাদা পড়ার নিয়ম:

    প্রথম রাকাত

    1. প্রথমে ওজু করে নিজেকে পবিত্র করুন, তারপর পবিত্র স্থানে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে নিয়ত করুন যে, আমি কেবলামুখী হয়ে আসরের চার রাকাত সুন্নাত নামাজ আদায় করছি।
    2. তারপর দুই হাত কানের লতি বরাবর (মেয়েরা কাঁধ বরাবর হাত উঠাবে) উঠিয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করুন।
    3. এরপর ছানা পড়ুন। ছানা পড়ার পর আউজুবিল্লাহি মিনাশ শাইতনির রাজিম এবং বিসমিল্লাহির রাহমানির রাহীম বলে সূরা ফাতিহা পড়ুন। ফাতিহা শেষে ইচ্ছামত যেকোনো একটি সূরা পড়ুন।
    4. সূরা পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যান। রুকুতে সুবহানা রব্বিয়াল আযিম তিন, পাঁচ বা সাতবার পড়তে পারেন; বেজোড় সংখ্যা পড়া উত্তম।
    5. রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদাহ্ পড়ুন, তারপর সোজা দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়ুন।
    6. দাঁড়িয়ে থেকে আল্লাহু আকবার বলে সিজদায় যান এবং সিজদায় সুবহানা রাব্বিয়াল আ-লা তিন, পাঁচ বা সাতবার পড়ুন।
    7. এক সিজদা দেয়ার পর সোজা হয়ে বসুন। তারপর দ্বিতীয় সিজদায় যান এবং আবার সুবহানা রাব্বিয়াল আ-লা তিন, পাঁচ বা সাতবার পড়ুন। এরপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান—এভাবেই প্রথম রাকাত শেষ হয়।

    দ্বিতীয় রাকাত

    দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর একটি সূরা পড়ুন (প্রথম রাকাতের মতো ছানা পড়ার প্রয়োজন নেই)। এরপর আগের নিয়ম অনুযায়ী রুকু ও সিজদা করুন।

    দুই সিজদা শেষে সোজা হয়ে বসুন এবং তাশাহুদ পড়ুন। তাশাহুদ শেষ হলে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান।

    তৃতীয় রাকাত

    তৃতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা এবং একটি অন্য সূরা পড়ুন। এরপর আগের মতো রুকু ও সিজদা করুন। দুই সিজদার পর আল্লাহু আকবার বলে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যান।

    চতুর্থ রাকাত

    তাশাহুদ, দুরুদ শরীফ এবং দোয়া মাসুরা শেষ করার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে প্রথমে ডান কাঁধের দিকে, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম কাঁধের দিকে সালাম দিন। এভাবেই চার রাকাত আসরের সুন্নাত নামাজ সম্পূর্ণ হবে।

    Read Also: ৫০+ জুম্মা মোবারক স্ট্যাটাস ও ক্যাপশন ২০২৬

    আসরের চার রাকাত ফরজ নামাজ পড়ার নিয়ম

    প্রথম রাকাত

    1. পবিত্র স্থানে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে নিয়ত করুন, আমি কেবলামুখী হয়ে আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করছি, এবং এরপর আল্লাহু আকবার বলে নিয়ত সম্পন্ন করুন।
    2. এরপর ছানা পড়ুন, তারপর আউজুবিল্লাহি মিনাশ শাইতনির রাজিম এবং বিসমিল্লাহির রাহমানির রাহীম বলে সূরা ফাতিহা পড়ুন। ফাতিহা শেষে ইচ্ছামত একটি সূরা পড়ুন।
    3. আল্লাহু আকবার বলে রুকুতে যান। রুকুতে সুবহানা রব্বিয়াল আযিম তিন, পাঁচ বা সাতবার পড়তে পারেন; বেজোড় সংখ্যা পড়া উত্তম। রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদাহ্ পড়ুন এবং সোজা দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়ুন।
    4. দাঁড়িয়ে থেকে আল্লাহু আকবার বলে সিজদায় যান এবং সিজদায় সুবহানা রাব্বিয়াল আ-লা তিন, পাঁচ বা সাতবার পড়ুন। এক সিজদা করার পর সোজা হয়ে বসুন, তারপর দ্বিতীয় সিজদায় যান এবং আবার সুবহানা রাব্বিয়াল আ-লা তিন, পাঁচ বা সাতবার পড়ুন।
    5. দুই সিজদা শেষে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান—এভাবেই প্রথম রাকাত শেষ হবে।

    দ্বিতীয় রাকাত

    দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর একটি অন্য সূরা পড়ুন। (প্রথম রাকাতের মতো ছানা পড়ার প্রয়োজন নেই।) এরপর আগের মতো রুকু ও সিজদা করুন। দুই সিজদা শেষে সোজা হয়ে বসুন এবং তাশাহুদ পড়ুন। তাশাহুদ শেষ করার পর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান।

    তৃতীয় রাকাত

    তৃতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ুন, অন্য কোনো সূরা পড়ার প্রয়োজন নেই। তৃতীয় ও চতুর্থ রাকাতে ফাতিহার পর রুকু ও সিজদা করুন। সব রুকু ও সিজদা শেষে আল্লাহু আকবার বলে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যান।

    চতুর্থ রাকাত

    চতুর্থ রাকাত শুরু হলে সূরা ফাতিহা পড়ুন, তারপর তৃতীয় রাকাতের মতো রুকু ও দুই সিজদা করুন। দুই সিজদা শেষে বসুন এবং তাশাহুদ, দুরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ুন।

    তাশাহুদ, দুরুদ শরীফ ও দোয়া মাসুরা শেষ করার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে প্রথমে ডান কাঁধের দিকে, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম কাঁধের দিকে সালাম দিন। এভাবেই চার রাকাত আসরের ফরজ নামাজ সম্পূর্ণ হয়।

    আসরের নামাজের শেষ সময়

    আসরের নামাজের সময় সূর্য ডোবার আগ পর্যন্ত। কিন্তু সূর্য ডোবার সময় নামাজ পড়া মাকরুহে তাহরিমি। এতে ফরজ আদায় হওয়ায় বড় গুনাহ হয় না, তবে সগিরা গুনাহ থেকে মুক্ত থাকা যাবে না। তাই আসরের নামাজ অবশ্যই সময়মতো পড়া উত্তম।

    লেখকের শেষ মতামত

    আমাদের এই আর্টিকেলটি পুরো পড়ার পর, আপনি আসরের নামাজ সম্পর্কে কতটা জানতে পারলেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া নিয়মিত নামাজ এবং ইসলাম সম্পর্কিত তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন। এতে আপনি সহজভাবে নামাজের নিয়ম, সময় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন।

    Read More: তাহাজ্জুদ নামাজের নিয়ম | তাহাজ্জুদ নামাজের নিয়ত

    আসরের নামাজ আসরের নামাজ কয় রাকাত আসরের নামাজের নিয়ম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleদাঁতের মাড়ি ফোলা ও ব্যথা কমানোর ওষুধ এবং ঘরোয়া উপায় জেনে নিন
    Next Article 150+ Bio for Instagram for Boys 2026
    Bditbari Team
    • Website

    Related Posts

    হজ্জ ২০২৩ আপডেট বাংলাদেশ | হজের সর্বশেষ খবর ২০২৩

    June 28, 2023

    ঈদ মোবারক পিকচার 2023 | eid mubarak picture

    June 22, 2023

    কোরবানির ঈদ কত তারিখে 2023 | ঈদুল আজহা ২০২৩ কত তারিখে

    June 13, 2023
    Leave A Reply Cancel Reply

    Search
    BrandsView All
    • Samsung
    • Apple
    • Nokia
    • HTC
    • Sony
    • LG
    • Motorola
    • QMobile
    • Dell
    • Huawei
    • Oppo
    • Nikon
    • Xiaomi
    • Realme
    • Vivo
    Show More Brands
    Latest Posts

    Dark Circles Under Eyes: Simple Ways to Reduce Their Appearance

    July 21, 2026

    Cnlawblog.com Review: Is It a Trustworthy Legal Blog?

    July 18, 2026

    Coolkingzone Com: A Complete Overview of Its Content and Features

    July 14, 2026

    GlobeInsightBlog: Global Ideas, Culture and Trends Explained

    July 7, 2026

    Grand City Mall Dubai: Location, Timings, Shops & Complete Guide

    July 6, 2026
    Categories
    • Apps
    • Automobile
    • Business
    • Digital Marketing
    • Education
    • English Item
    • Fashion
    • Gemas
    • Gold Price Bangladesh
    • Health
    • Jewelry
    • Law
    • Mobile Phones
    • News
    • others
    • Pet
    • Sports
    • Status & Quotes
    • Technology
    • Tips
    • Uncategorized
    • অন্যান্য পণ্য
    • ইসলামিক
    • খাবার পণ্য
    • খেলাধুলা
    • জব সার্কুলার
    • প্রযুক্তিপণ্য
    • লেখাপড়া
    • সরকারি বিবিধ
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    BDitbari. © Copyright 2023, All Rights Reserved
    • Privacy Policy
    • About Us
    • Contact Us
    • Terms And Condition

    Type above and press Enter to search. Press Esc to cancel.