বর্তমানে বাংলাদেশে বিভিন্ন মডেলের গ্যাসের চুলা সহজেই পাওয়া যায়। সময়ের সঙ্গে সঙ্গে গ্যাসের চুলার ব্যবহার অনেক বেড়েছে। আগে মানুষ মাটির চুলায় রান্না করতে বেশি পছন্দ করত, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এখন সবাই গ্যাসের চুলা ব্যবহার করে। সহজ ব্যবহার, সময় বাঁচানো এবং দ্রুত রান্নার সুবিধার কারণে আজ গ্যাসের চুলা প্রতিটি বাড়িতে জনপ্রিয় হয়ে উঠেছে। এই আর্টিকেলে আমরা জানাবো আরএফএল গ্যাসের চুলার দাম ও ছবি, যাতে আপনি চুলা কেনার আগে সম্পূর্ণ ধারণা নিতে পারেন এবং কত টাকা লাগতে পারে তা সহজে জানতে পারেন।
গ্যাসের চুলার দাম
গ্যাসের চুলা সাধারণত সিঙ্গেল এবং ডাবল হয়। সিঙ্গেল চুলাতে একটিই স্টোভ থাকে, আর ডাবল চুলাতে দুইটি স্টোভ থাকে। চুলার দাম মূলত স্টোভের সংখ্যা, মান ও কোয়ালিটির ওপর নির্ভর করে। নিচে কয়েকটি গ্যাসের চুলার দাম দেওয়া হলো।
| চুলার নাম | রেগুলার দাম | অফার দাম |
| RFL Double Stainless Steel Auto Gas Stove | 5,000 | 4,250 |
| RFL Single Stainless Steel Auto Gas Stove | 2,125 | 1,800 |
| RFL Double Glass Auto Gas Stove – 27 GR | 8,250 | 7,012 |
| RFL Double Teflon Coating Gas Stove | 6,875 | 5,843 |
| RFL Double Auto Gas Stove | 3,750 | 3,185 |
| RFL Silky Single Glass Gas Stove | 2,875 | 2,843 |
| RFL Silky Double Glass Gas Stove | 5,250 | 4,460 |
আরএফএল-এর বিভিন্ন শোরুম থেকে আপনি এই চুলাগুলো কিনতে পারবেন। তবে অনেক সময় দামে কিছুটা পার্থক্য থাকতে পারে, তাই কেনার আগে ভালোভাবে দাম যাচাই করে নেওয়া উচিত।
আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম
আরএফএল কোম্পানির বিভিন্ন মডেলের সিঙ্গেল গ্যাসের চুলাও রয়েছে। যেগুলোতে একটি স্টোভ থাকে। চুলার কোয়ালিটি এবং মডেলের ওপর ভিত্তি করে দাম ভিন্ন হয়ে থাকে। নিচে আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম দেওয়া হলো:

| চুলার নাম | রেগুলার দাম) | অফার দাম |
| RFL Single Glass Gas Stove Rosee | 2,870 | 2,440 |
| RFL Single Stainless Steel Gas Stove | 4,375 | 3,719 |
| RFL Single Glass Gas Stove Bluebell | 3,125 | 2,656 |
| RFL Single Auto Gas Stove | 3,125 | 2,656 |
| RFL Single Glass Gas Stove Silky | 2,875 | 2,444 |
| RFL Single Stainless Steel Auto Gas Stove | 2,125 | 1,806 |
| RFL Single Steel Gas Stove Angel | 1,750 | 1,448 |
| RFL Single S.S. Auto Gas Stove | 2,875 | 2,444 |
| RFL Single Steel Gas Stove Queen | 1,950 | 1,658 |
| RFL Single Glass Auto Gas Stove Josie | 3,000 | 2,500 |
বর্তমানে এই দাম নির্ধারিত থাকলেও অনেক জায়গায় দাম কম বা বেশি হতে পারে। তাই চুলা কেনার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।
আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম
আরএফএল ডাবল গ্যাসের চুলাতে দুইটি স্টোভ থাকে, তাই একসাথে দুইটি পাত্রে রান্না করা যায়। আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম মডেল অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। নিচে কয়েকটি আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম তালিকাভুক্ত করা হলো।

| চুলার নাম | রেগুলার দাম | অফার দাম |
| RFL Queen Double Stainless Steel Auto Gas Stove | 3,750 | 3,188 |
| RFL Jolly Double Stainless Steel Auto Gas Stove | 3,125 | 2,656 |
| RFL Olivia Double Glass Gas Stove | 5,625 | 4,781 |
| RFL Built In Marble Gas Stove | 11,250 | 9,562 |
| RFL Bluebell Double Glass Gas Stove | 5,870 | 4,990 |
| RFL Josie Double Glass Gas Stove | 5,625 | 4,781 |
| RFL Elegant Double Glass Gas Stove | 5,875 | 4,994 |
| RFL Silky Double Glass Gas Stove | 5,250 | 4,462 |
| RFL Double Teflon Coating Gas Stove | 6,875 | 5,843 |
| RFL Double Glass Auto Gas Stove | 8,000 | 6,800 |
প্রতিটি চুলার সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয়। তাই কেনার আগে অবশ্যই দেখবেন চুলার সাথে ওয়ারেন্টি আছে কি না। ওয়ারেন্টি না থাকলে চুলা কেনা উচিত নয়।
Read Also: RFL Web Do কী এবং এটি কীভাবে কাজ করে?
আরএফএল গ্যাসের স্টোভ প্রাইস ইন বাংলাদেশ
বাংলাদেশের জনপ্রিয় একটি কোম্পানি হলো আরএফএল। এখানে বিভিন্ন ধরনের গ্যাসের স্টোভ পাওয়া যায়। মডেল এবং স্পেসিফিকেশন অনুযায়ী দাম ভিন্ন হয়। নিচে কিছু আরএফএল গ্যাসের স্টোভের দাম তুলে ধরা হলো।
RFL Princess Double Glass Gas Stove

- বার্নার: ২ টি
- বার্নার সাইজ: ১০০ এমএম
- সাইজ: ৭২০ এমএমX৩৮০ এমএমX৭ এমএম
- ৫০,০০০ টাইম অটো ইগনিশন
- থার্মাল ফ্লো: ৩.৪
- সার্ভিস ওয়ারেন্টি: ১ বছর
- বর্তমান প্রাইস: ৩,৮৮৯ টাকা
RFL Double Stainless Steel Gas Stove

- স্টেইনলেস স্টিল গ্যাস স্টোভ
- একটি বড় এবং একটি ছোট বার্নার
- সাইজ: ৭০০ এমএমX৩৭০ এমএমX৮০ এমএম
- ৫০,০০০ টাইম অটো ইগনিশন
- থার্মাল ফ্লো: ৩.৪/৪.৩
- সার্ভিস ওয়ারেন্টি: ১ বছর
- বর্তমান প্রাইস: ৪,২৫০ টাকা
RFL Angel Single Stainless Steel Gas Stove

- স্টেইনলেস স্টিল সিঙ্গেল গ্যাস স্টোভ
- বার্নার সাইজ: ১০০ এমএম
- থার্মাল ফ্লো: ৩.৪
- সাইজ: ৩১০ এমএমX৩৮০ এমএমX১২০ এমএম
- সার্ভিস ওয়ারেন্টি: ১ বছর
- বর্তমান প্রাইস: ১,৪৮৮ টাকা
ভালো গ্যাসের চুলা চেনার উপায়
সবাই ভালো জিনিস কিনতে চায়, কিন্তু ভালো গ্যাসের চুলা চেনার উপায় না জানার কারণে অনেক সময় নকল বা সাধারণ চুলা কিনে ফেলেন। তাই জেনে নিন ভালো গ্যাস চুলা চেনার উপায়গুলো।
- ভালো গ্যাসের চুলা কিনতে হলে প্রথমে একটি ভালো ব্র্যান্ড বেছে নিতে হবে।
- চুলার বডি স্টেইনলেস স্টিলের হওয়া উচিত, যাতে সহজে নষ্ট না হয়।
- চুলার বার্নার পিতলের হলে সবচেয়ে বেশি টেকসই হয়।
- চুলায় অটো ইগনিশন সিস্টেম আছে কি না, তা ভালোভাবে জেনে নেওয়া উচিত।
- বার্নার সহজে খুলে পরিষ্কার করা যায় কি না, তা দেখে নেওয়া উচিত।
- চুলার কমপক্ষে ১ থেকে ২ বছরের ওয়ারেন্টি আছে কি না, তা নিশ্চিত করতে হবে।
- চুলা কতটা গ্যাস সেভ করে, তা জেনে নেওয়া প্রয়োজন।
এই বিষয়গুলো খেয়াল রেখে যদি ভালো ব্র্যান্ডের গ্যাসের চুলা কিনেন, তাহলে কোনো ঝামেলা ছাড়াই দীর্ঘ সময় ভালোভাবে ব্যবহার করতে পারবেন।
গ্যাসের চুলা ব্যবহারের সঠিক নিয়ম
গ্যাসের চুলা কেনার পর সঠিকভাবে ব্যবহারের নিয়ম জানা খুব জরুরি। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ঠিকমত গ্যাসের চুলা ব্যবহার করতে জানেন না। তাই নিচে সহজভাবে উল্লেখ করে দেওয়া হলো, গ্যাসের চুলা সঠিকভাবে ব্যবহার করার কিছু নিয়ম।
- প্রথমে গ্যাসের চুলা এমন একটি স্থানে রাখুন, যেখানে তা নিরাপদ এবং ব্যবহার সুবিধাজনক হয়।
- গ্যাসের চুলা জ্বালানোর আগে গ্যাসের বার্নারের চারপাশ ভালো করে পরিষ্কার করে নিন।
- অটো ইগনিশন সিস্টেম থাকলে লাইটার ছাড়াই আগুন জ্বালানো সম্ভব।
- আগুনের রং নীল হতে হবে; যদি লাল বা হলুদ হয়, বুঝতে হবে গ্যাস ঠিকভাবে বের হচ্ছে না।
- চুলা ব্যবহার করার সময় রুম সম্পূর্ণ বন্ধ রাখা যাবে না।
এছাড়াও, আশেপাশের যারা চুলা ব্যবহার করে, তাদের কাছ থেকে আরও তথ্য জানতে পারেন। সঠিকভাবে গ্যাস চুলা ব্যবহার করলে কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে না।
গ্যাসের চুলা ব্যবহারে সতর্কতা
গ্যাসের চুলা ব্যবহার করার সময় অনেক বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অনেকেই সেই সতর্কতা জানেন না, তাই গ্যাসের চুলা ব্যবহারে যে সতর্কতাগুলো মেনে চলা উচিত, সেগুলো হলো—
- প্রথমে পরীক্ষা করতে হবে সিলিন্ডার থেকে চুলায় গ্যাস আসার সময় কোনো ধরনের গ্যাস লিক হচ্ছে কিনা। যদি লিক থাকে, তাহলে চুলা অবশ্যই চালু করা যাবে না।
- ঘরের জানালা ও দরজা সম্পূর্ণ বন্ধ না রেখে খুলে দিন, যাতে আলো ও বাতাস চলাচল করতে পারে।
- চুলা চালানোর আগে বার্নার ভেজা আছে কিনা ভালো করে পরীক্ষা করে নিন।
- সিলিন্ডার বা চুলার আশেপাশে কোনো কাপড়-চোপড় রাখবেন না।
- খালি পাত্র অনেকক্ষণ আগুনের উপর রাখবেন না।
- রান্না করার সময় চুলা চালু রেখে বাইরে কোথাও যাওয়া যাবে না।
- গ্যাস সিলিন্ডারটি সঠিক জায়গায় এবং ঠিকভাবে রাখতে হবে।
- মাঝে মাঝে চুলার যন্ত্রপাতি ভালোভাবে পরীক্ষা করুন, কোনো সমস্যা হয়েছে কি না তা দেখার জন্য।
- রান্না শেষ হলে সঙ্গে সঙ্গে চুলা বন্ধ করে দিন।
- ছোট বাচ্চাদের চুলার আশেপাশে যেতে দেবেন না।
আমাদের এই আর্টিকেল থেকে আরএফএল সিঙ্গেল ও ডাবল চুলার মান, নিরাপত্তা বৈশিষ্ট্য, আগুনের রঙ এবং স্থায়িত্ব দেখে সহজে ভালো চুলা বেছে নিতে পারবেন। সঠিক ব্যবহার এবং সতর্কতা মেনে কিনলে চুলা হবে নিরাপদ। রান্নাঘরের জন্য দীর্ঘস্থায়ী, নিরাপদ ও কার্যকর চুলা পেতে এই গাইডটি অনুসরণ করুন।
