Close Menu
    Facebook X (Twitter) Instagram
    BDitbari
    Facebook X (Twitter) Instagram
    Button
    • Home
    • Technology
    • Mobiles
    • Foods
    • Govt Misc
    • Islam
    • Educations
    • Gold Price
    BDitbari
    Home - Tips - অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম
    Tips

    অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম

    Bditbari TeamBy Bditbari TeamJanuary 31, 2026Updated:January 31, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ড্রাইভিং লাইসেন্সের জন্য আমাদের মধ্যে অনেকেই আবেদন করেছেন। কিন্তু নাম, মোবাইল নম্বর বা রেফারেন্স নাম্বার দিয়ে কিভাবে ড্রাইভিং লাইসেন্স চেক করতে হয়, তা অনেকের জানা নাই। এই আর্টিকেলের আমরা ড্রাইভিং লাইসেন্স চেক করার বিভিন্ন পদ্ধতি এবং ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

    Table of Contents

    Toggle
    • নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার উপায়
      • SMS এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম
      • BRTA DL Checker App
      • লার্নার নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
      • রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
      • ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার
      • ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে কিছু প্রশ্ন

    নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার উপায়

    বর্তমানে এখন পর্যন্ত BRTA কর্তৃপক্ষ নাম ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স চেক করার কোনো পদ্ধতি প্রকাশ বা চালু করেনি। সাধারণত একই নামে একাধিক ব্যক্তি থাকতে পারে এবং এতে ভুল তথ্য গ্রাহকের কাছে প্রদর্শিত হওয়ার আশঙ্কা থাকে। এই কারণে BRTA এখনো এই সিস্টেমটি তৈরি করেনি এবং নাম দিয়ে লাইসেন্স যাচাই করার প্রক্রিয়াটিও বন্ধ রেখেছে। তবে এসএমএস (SMS)-এর মাধ্যমে এবং BATA DL Checker অ্যাপ ব্যবহার করে খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স যাচাই করা যায়।

    SMS এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম

    এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করতে, আপনার মোবাইলের মেসেজ (SMS) অপশনে DL <space> রেফারেন্স নম্বর টাইপ করুন এবং মেসেজটি 26969 নম্বরে পাঠিয়ে দিন। তারপর আপনার ফোনে একটা এসএমএস আসবে, সেখানে ড্রাইভিং লাইসেন্সের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন।

    BRTA DL Checker App

    ড্রাইভিং লাইসেন্সের তথ্য যাচাই বা চেক করার জন্য BRTA একটি অ্যাপ গুগল প্লে স্টোরে পাবলিশ করেছে, যা সকলের জন্য উন্মুক্ত। নিচে অ্যাপ ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম উল্লেখ করা হলো:

    ধাপ ১: আপনার স্মার্টফোনের প্লে স্টোর থেকে BRTA DL Checker অ্যাপটি ইন্সটল করে চালু করুন।

    ধাপ ২: অ্যাপটি চালু করার পর আপনার সামনে একটি ফর্ম দেখা যাবে। ওই ফর্মে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন, ড্রাইভিং লাইসেন্স নম্বর বা BRTA রেফারেন্স নম্বর এবং জন্ম তারিখ। তথ্যগুলো সঠিকভাবে প্রদান করার পর Search বাটনে প্রেস করতে হবে। তবে আবেদনকারী চাইলে QR Code Scanner বাটনে প্রেস করে স্ক্যানের মাধ্যমেও খুব সহজেই এই ধাপটি সম্পন্ন করতে পারবেন।

    ধাপ ৩: এই ধাপে ড্রাইভিং লাইসেন্সের বর্তমান স্ট্যাটাস আবেদনকারীর নামসহ প্রদর্শিত হবে। যদি লাইসেন্স প্রস্তুত থাকে, তবে “Ready For Print” লেখা দেখানো হবে।

    লার্নার নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

    DL Number অর্থাৎ লার্নার নাম্বার ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে BRTA DL Checker অ্যাপটি ইন্সটল করতে হবে। এরপর অ্যাপটি ওপেন করে লার্নার নাম্বার (DL Number) এবং জন্মতারিখ প্রদান করে Search অপশনে ক্লিক করতে হবে। তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান স্ট্যাটাস দেখা যাবে।

    রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক

    রেফারেন্স নাম্বার ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে BRTA DL Checker অ্যাপটি ইন্সটল করবেন। এরপর অ্যাপটি ওপেন করে BRTA Ref. No. অপশনে রেফারেন্স নাম্বার এবং জন্ম তারিখ অপশনে সঠিক জন্ম তারিখ প্রদান করে Search বাটনে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যেই আপনার বর্তমান ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস দেখা যাবে।

    ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার

    প্রাথমিকভাবে BRTA কর্তৃক ড্রাইভিং লাইসেন্স যাচাই করার সবচেয়ে সহজ উপায় হলো DL Checker অ্যাপ। কোনো প্রকার নিবন্ধন ছাড়াই অ্যাপটি ব্যবহার করা যায়। এই সফটওয়্যারটি কেবলমাত্র মোবাইলে ব্যবহারযোগ্য, তাই গুগল প্লে স্টোরে সার্চ করে DL Checker App ইন্সটল করতে হবে। তবে কম্পিউটার বা ল্যাপটপের জন্য BRTA এখনও কোনো সফটওয়্যার প্রকাশ করেনি।

    ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে কিছু প্রশ্ন

    ড্রাইভিং লাইসেন্স চেক করতে কত টাকা লাগে?
    উত্তর: ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে BRTA‑কে কোনো ফি দিতে হয় না। শুধুমাত্র পেশাদার কোনো কম্পিউটার দোকান থেকে চেক করলে সামান্য খরচ হতে পারে।

    ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন সময় লাগে?
    উত্তর: সাধারণত ড্রাইভিং লাইসেন্স পেতে কমপক্ষে ১৫ কর্মদিবস থেকে সর্বোচ্চ ৩০ কর্মদিবস সময় লাগে। তবে কাগজপত্রে কোনো জটিলতা থাকলে এটি ৩ থেকে ৪ মাস পর্যন্ত সময় লাগতে পারে।

    ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে?
    উত্তর: সাধারণত মোটরসাইকেল বা মোটরযানের ড্রাইভিং লাইসেন্স করতে ৩৪৫ টাকা খরচ হয়। মোটরসাইকেল ও মোটরযান একসাথে করলে খরচ হয় ৫১৮ টাকা। পেশাদার ড্রাইভিং লাইসেন্সে ৫ বছরের নবায়নসহ ১৬৮০ টাকা এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সে ১০ বছরের নবায়নসহ ২৫৪২ টাকা প্রদান করতে হয়।

    BRTA DL Checker App SMS এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous ArticleRFL Web Do কী এবং এটি কীভাবে কাজ করে?
    Next Article আরএফএল গ্যাসের চুলার দাম ও ছবি ২০২৬
    Bditbari Team
    • Website

    Related Posts

    Tozy Magazine: A Simple Place to Find the Right Words for Every Moment

    September 20, 2026

    Ultimatix Login: How to Get In Without Losing Your Mind

    August 31, 2026

    UUCMS Login: Complete Guide to Access Karnataka’s Unified University & College Management System

    August 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Search
    BrandsView All
    • Samsung
    • Apple
    • Nokia
    • HTC
    • Sony
    • LG
    • Motorola
    • QMobile
    • Dell
    • Huawei
    • Oppo
    • Nikon
    • Xiaomi
    • Realme
    • Vivo
    Show More Brands
    Latest Posts

    Tozy Magazine: A Simple Place to Find the Right Words for Every Moment

    September 20, 2026

    What Is a Temp Number and How Does It Work?

    September 17, 2026

    CSR Full Form: What Does CSR Actually Mean?

    September 15, 2026

    Globeinsightblog.com: Your Simple Guide to Useful Knowledge Online

    September 15, 2026

    Hardik Pandya Net Worth: How Much Is the All-Rounder Actually Worth in 2026?

    September 10, 2026
    Categories
    • Apps
    • Automobile
    • Business
    • Digital Marketing
    • Education
    • English Item
    • Fashion
    • Gemas
    • Gold Price Bangladesh
    • Health
    • Jewelry
    • Law
    • Mobile Phones
    • News
    • others
    • Pet
    • Sports
    • Status & Quotes
    • Technology
    • Tips
    • Uncategorized
    • অন্যান্য পণ্য
    • ইসলামিক
    • খাবার পণ্য
    • খেলাধুলা
    • জব সার্কুলার
    • প্রযুক্তিপণ্য
    • লেখাপড়া
    • সরকারি বিবিধ
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    BDitbari. © Copyright 2023, All Rights Reserved
    • Privacy Policy
    • About Us
    • Contact Us
    • Terms And Condition

    Type above and press Enter to search. Press Esc to cancel.